Main Menu

ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামে বাসটি সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এ সময় সামনে থেকে আরেকটি গাড়ি চলে এলে সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং কমপক্ষে ২০ জন আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতের মধ্যে একজন বাসটির সুপারভাইজার শরিফুল ইসলাম। তবে অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে বাসটি উদ্ধার করে। বাসটি ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

দুর্ঘটনায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed