Main Menu

সিলেটে ভোট কেন্দ্রে পৌছতে শুরু করেছে ব্যালট, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শুরু হবে দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই মহাযজ্ঞের শেষ প্রস্তুতি হিসেবে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সিলেটের প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।

এবারের নির্বাচনে ভোটাররা দুটি ভিন্ন রঙের ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট ব্যবহার করা হবে। ভোটগ্রহণ চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে মোট ১৯টি আসন রয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৬টি আসনে মোট প্রার্থী রয়েছেন ৩৩ জন।

বিভাগের ৪ জেলার রিটার্নিং অফিসারদের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ১৯টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ লাখ ৫৫ হাজার ৮৫৪ জন এবং নারী ভোটার ৪৪ লাখ ১২ হাজার ১৩৩ জন।

বিভাগজুড়ে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২,৮৮১টি। এর মধ্যে ১,১২৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এরমধ্যে সিলেট জেলায় মোট ১০১৬টি কেন্দ্র। এর মধ্যে ২১৭টি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। সুনামগঞ্জ জেলায় মোট ৬৬৪টি কেন্দ্র। এর মধ্যে ৪৫১টি ঝুঁকিপূর্ণ (সর্বোচ্চ)। মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন। হবিগঞ্জ জেলায় মোট ৬৪৭টি কেন্দ্র। এর মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ২০ লাখ ৭ হাজার ৮৭৯ জন। মৌলভীবাজার জেলায় মোট ৫৫৪টি কেন্দ্র। এর মধ্যে ২২৩টি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন।

Manual7 Ad Code

বিশেষ করে সুনামগঞ্জের হাওরবেষ্টিত দুর্গম কেন্দ্রগুলোতে আজ সকাল থেকেই হেলিকপ্টার ও নৌপথে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা হিসেবে সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রশাসন। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।

Manual3 Ad Code

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এবার সিলেটে শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

তিনি বলেন, সিলেট জেলায় ৬টি আসনে মোট ভোট কেন্দ্র আছে ১০১৬টি। বুধবার সকালে এসব কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। নগরে সিলেট ক্রীড়া কমপ্লেক্স থেকে সকালে সরঞ্জামাদি প্রেরণ শুরু হয়।

জেলা প্রশাসক বলেন, সিলেটে চারশ’র অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এবার ভোটের নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ সর্বোচ্চ সংখ্যক ফোর্স নিয়োজিত রয়েছে। অতীতের কোন নির্বাচনে এতো ফোর্স ছিলো না। এছাড়া ড্রোন ক্যামেরা থাকবে। ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা আশা করছি যেকোন মূল্যে একটা সুন্দর নির্বাচন করতে পারবো।

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র‍্যাব-৯।

Manual7 Ad Code

তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি। ভোটের দিন কোন অভিযোগ থাকলে কেন্দ্রে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেনে র‌্যাব।

সিলেটে ৫৫০ জন র‌্যাব সদস্য ভোটের দিন মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট।

এছাড়া নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিলেটে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯৫টি। এসব কেন্দ্রে অধিক নজরদারি থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, শেষ সময়েও এসে নানা অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে হাজির হচ্ছেন প্রার্থীরা।

প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার ছড়াছড়ি, সংখ‍্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানোসহ নানা অভিযোগ এবং আশঙ্কার বিষয় জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান আহমদ চ‍ৌধুরী।

Manual5 Ad Code

অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করে জানান, আমরা দেখতে পাচ্ছি- বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির অনেক লোক বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচারণার বাহানায় সাধারণ ভোটারগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এলাকার জনসাধারণ ও ভোটারদের মাধ্যমে আরো জানতে পেরেছি, বহিরাগত সন্ত্রাসীরা বিয়ানীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানসহ ব্যালট বাক্স ছিনতাই করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও বাহিরাগতরা।

এরআগে সোমবার সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে তার মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করে বিএনপি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code