তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ৫দিন বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে তামাবিল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পাঁচ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা পাঁচ দিন তামাবিল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রমে সম্পৃক্ত মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।
তিনি বলেন, এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামি সোমবার সকাল থেকে আবারও নিয়মিত কার্যক্রম শুরু হবে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed