জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাময়িক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্যের অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা কমিটি।
দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য। বহিষ্কারকালীন সময়ে শফিকুর রহমান দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed