ভোট বঞ্চিত সিলেটের গণমাধ্যমকর্মীরা, পোস্টাল ব্যালটেও সুযোগ মিলেনি
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মস্থলের কারণে নিজ এলাকায় ভোট দিতে না পারা সারা দেশের গণমাধ্যমকর্মীদের জন্য পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা রাখেনি নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচনকালীন দায়িত্ব পালনে ব্যস্ত থাকা অসংখ্য সাংবাদিক এবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
সিলেটের বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অনেকেই অন্য জেলা বা বিভাগের ভোটার। নির্বাচনের আগের দিন ও ভোটের দিন অফিস খোলা থাকা এবং মাঠপর্যায়ের দায়িত্ব পালনের বাধ্যবাধকতায় তারা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে নির্দিষ্ট কয়েকটি শ্রেণি ও পেশার ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থায় পোস্টাল ভোটের সুযোগ রাখা হয়েছে। এসব শ্রেণির মধ্যে রয়েছেন-সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ভোটার এবং নির্বাচনি কাজে যুক্ত কিছু সরকারি সংস্থার সদস্য। তবে পেশাগত দায়িত্বে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গণমাধ্যমকর্মীরা দায়িত্ব পালন করলেও ভোটাধিকার নিশ্চিত করার প্রশ্নে তারা ধারাবাহিকভাবে উপেক্ষিত হয়ে আসছেন। ভবিষ্যৎ নির্বাচনে সাংবাদিকদের পোস্টাল ভোট বা বিকল্প ভোটিং ব্যবস্থার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed