বিশ্বনাথে নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত জনসভাস্থলের কাছাকাছি পৌঁছালে বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা নেতাকর্মী ও স্বজনরা তাকে দ্রুত দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন নিহত সুহেল আহমদ চৌধুরীর ভাগনা গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী শিপন।
এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে জানান, সোমবার তাহসিনা রুশদীর লুনা’র শেষ নির্বাচনী জনসভায় মিছিলসহ যোগদানের পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সুহেল আহমদ মৃত্যুবরণ করেন।
তার আকস্মিক মৃত্যুতে বিশ্বনাথ উপজেলাসহ সিলেট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।
২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুহেল আহমদ চৌধুরী।
Related News
কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একRead More
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More



Comments are Closed