সিলেটে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে তিন মাত্রার ওই ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটে। ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২০৮ কিলোমিটার।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি মৃদু শ্রেণির ভূমিকম্প। এর উপৎপত্তিস্থল ঢাকা থেকে উত্তর-পূর্বের সিলেটে। যার অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭° পূর্বে।
একই তথ্য জানিয়ে প্রতিবেশী ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। দেশটির ত্রিপুরা রাজ্যের আমারপুর থেকে এর দূরত্ব ছিল ১৫৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।
এর আগে গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। যেগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা। এরমধ্যে গত ২২ নভেম্বর সন্ধ্যায় ১ সেকেন্ডে ব্যবধানে দেশে ২ বার ভূকম্পন অনুভূত হয়।
Related News
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকেRead More
আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিলRead More



Comments are Closed