ঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়াস্থ নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, মানসিক যন্ত্রণা থেকেই তিনি নিজের জীবন শেষ করার পথ বেছে নিতে পারেন।
অনন্যর বাবা বলেন, ‘আমার ছেলে খুব মেধাবী ছিল। তবে কিছুদিন ধরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল।’
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, সহপাঠী ও স্বজনদের মাঝে গভীর শোকের আবহ বিরাজ করছে।
Related News
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছেন বাংলাদেশRead More
শাবিপ্রবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার, সবার জন্য উন্মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে পরিচালিত চাইনিজRead More



Comments are Closed