দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন জামায়াত আমিরের স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের মহিলা সমাবেশে এ আহ্বান জানান তিনি।
ডা. আমেনা বলেন, যাদের হাতে দেশ নিরাপদ, সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।
এ সময় কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ভোটে জালিয়াতি করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed