ফেঞ্চুগঞ্জে অবৈধভাবে বালু উক্তোলনে ৫ জনের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভেলকোনা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে শনিবার রাতে ভেলকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত আটককৃত প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন, জাইন উদ্দীন ও জসীম উদ্দীন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা গ্রামের জাহাঙ্গীর আলম ও সাহেদ মিয়া।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More



Comments are Closed