বিশ্বনাথে মেলায় উঠলো বিশাল আকারের বাঘাইড় মাছ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে মাছের মেলায় তোলা একটি বিশাল আকারের বাঘাইড় মাছের দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। ৬০-৬৫ কেজি ওজনের বিপন্ন এ মাছটি শেরপুরের কুশিয়ারা নদী থেকে ধরে আনা। মেলায় এ মাছটি ছিলো সবচেয়ে বড়। মাছটি এক নজর দেখতে উপচে পড়েন দর্শনার্থীরা।
শনিবার দুপুর থেকে ৪র্থ বারের মতো পীরের বাজারে এ মেলা বসে। মেলায় ছিলো দেশি-বিদেশি ও সামুদ্রিক মাছের সমাহার। বিশাল এ বাঘাইড়টি নিয়ে আসে শেরপুরের মৎস্য ব্যবসায়ী ছয়ফুল মিয়া।
তিনি জানান, ‘শেরপুরের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে এ বাঘাইড়টি। আমরা বিক্রির উদ্দেশ্যে তাদের কাছ থেকে ক্রয় করে মেলায় নিয়ে আসি। মাছটি তোলার পর থেকেই এক নজর দেখতে মেলায় আসা সবাই দোকানের সামনে ভিড় করছে। দাম চেয়েছি, ২ লাখ ৬০ হাজার। দেখা যাক, কত টাকায় বিক্রি করতে পারি।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed