সিলেটে ৬টি ভারতীয় পাওয়ার জেল ও ৫টি ডেটোনেটর উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ৬টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব বিস্ফোরক নাশকতামূলক কাজে ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থানকালে বিস্ফোরক থাকার তথ্য পায়। খবর পেয়ে র্যাব সদস্যরা দ্রুত দক্ষিণ সুরমা থানার ৩০ নম্বর ওয়ার্ডের লাক্সজনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রেলওয়ের একটি পুরাতন টয়লেটের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৬টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এসব বিস্ফোরকের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ইন্ডিয়ান পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসব আলামত নাশকতার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed