সুনামগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক, অস্ত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
অভিযানকালে উজ্জ্বল মিয়ার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের আট রাউন্ড গুলি, একাধিক পাসপোর্ট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে যেকোনো তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটক উজ্জ্বল মিয়াকে উদ্ধারকৃত অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং করা হবে বলে তিনি জানান।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed