Main Menu

আমাদের কোন কার্ড নেই আপনারই আমাদের কার্ড : ডাঃ শফিকুর রহমান

Manual8 Ad Code

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, আমাদের কাছে কোন কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা ভালবাসার কার্ড চাই। জনগণের ট্যাক্সের টাকায় পরের ধনে পোদ্দারি এ আমরা করবো না।

তিনি শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় এমন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না বরং কাজ তৈরি করে দিতে চাই। প্রত্যেক যুবক-যুবতী ও নাগরিককে মর্যাদার কাজের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বন্ধ থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে।

Manual7 Ad Code

জামায়াতের আমির বলেন, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমরা দয়ার পাত্রমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।

শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চলের মাটি উর্বর কিন্তু উত্তরাঞ্চলকে ষড়যন্ত্র করে বঞ্চিত করে রাখা হয়েছে। বলা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবার আর নয়। এবার তেঁতুলিয়া থেকে টেকনাফ শ্লোগান হবে। উত্তরাঞ্চলকে আর পিছিয়ে রাখা যাবে না। উত্তরাঞ্চলের উপর দিয়ে চারটি নদী গেছে। নদীগুলো শুকিয়ে মরুভ‚মি হয়ে গেছে।

এসময় জামায়াত আমির বলেন, যারা চুরি করে বিদেশে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছেন তাদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা কারো উপর বোঝা চাপিয়ে দিতে চাইনা। আমরা দেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। তাদের বেকার হতে দেবো না।

জামায়াত আমির বলেন, ওরা ৫ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর উথলায়া ওঠে। আর বাকী সাড়ে ৪ বছর তাদের আর হারিকেন জ্বালিয়ে পাওয়া যায় না। কিছু কিছু মানুষ বসন্তের কোকিলের মত কুহুকুহু করছে। ভোট পেলে তাদের এলাকায় পাওয়া যাবে না।

তিনি দাবি করেন, দেশবাসীকে বিপদের সময় ফেলে তারা কোথাও যাননি, ভবিষ্যতেও যাবেন না।

Manual1 Ad Code

স্বাস্থ্যসেবা প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষকে ঢাকামুখী হতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দেশের কোনো জেলাই মেডিকেল কলেজবিহীন থাকবে না এবং পঞ্চগড়েও একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

পরে জামায়াত আমির ডা শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি ও পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর নেতা ও ১০ দলীয় জোটের প্রার্থী সফিউল আলম সূফীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে ভোট চান। একই সাথে তাদের নির্বাচিত করতে একসাথে কাজ করার আহবান জানান।

Manual8 Ad Code

এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দল হাকিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এর আগে, জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে জনসভাস্থলে আসেন জোটের নেতাকর্মীরা। মুহুর্তেই জনসভাস্থল জনসমুদ্রে পরিণিত হয়। তিঁল ধারণের ঠাঁই ছিলনা পুরো চিনিকল মাঠে।

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code