কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।
« জকিগঞ্জে সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের দাফন সম্পন্ন (Previous News)
(Next News) স্বরসতী পূজা মণ্ডপে সেজেছে শাবিপ্রবি »
Related News
খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।Read More
নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামে জেল পলাতক এক আসামীর মৃত্যুRead More



Comments are Closed