কমলগঞ্জে পাঁচ শতাধিক দু:স্থ ও প্রতিবন্ধী চা শ্রমিকরা পেল শীতবস্ত্র
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা প্রশাসকের পক্ষ থেকে দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী পাঁচ শতাধিক শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় হল রুমে বিভিন্ন চা বাগানের প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকদের মাঝে কম্বল এই বিতরণ করা হয়।
চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক দিপন সিনহা। চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর ইউনিয়ন পরিষদের সচিব সমরেন্দ্র কুমার সিংহ, ইউপি সদস্য ছাবিদ আলী ও মহিলা সদস্য মালতী বুনার্জী প্রমুখ। বক্তব্য রাখেন সীতারাম ভর, ফারুক আহমেদ ও চাম্পালাল রবিদাস।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুম আমাদের অনেকের জন্য আরামের হলেও সমাজের দু:স্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল আমাদের কাছে তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার লক্ষ্যে জেলা প্রশাসকের এমন মহৎ উদ্যোগে আজকের এই প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি প্রশংসনীয়।
Related News
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed