জৈন্তাপুরে বিজিরির উপর হামলার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিজিরির উপর হামলার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ পূর্বক ও ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ নম্বর পিলার সংলগ্ন টিপরাখলা (ঘুড়িমারা) এলাকার ১৫০ গজ ভিতরে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির টহল টিম ভারতীয় ৬টি গরু আটক করে। পরে জৈন্তাপুর বিওপিতে নিয়ে যাওয়ার প্রক্কালে ২১ জানুয়ারী বুধবার সকাল ৭টায় রাস্তা অবরোধ করে চোরাকারবারী দলের সংঘবদ্ধ চক্র বিজিবির টহল টিমের উপর হামলা চালায়। হামলায় বিজিবির টহল টিমের সদস্য ল্যান্স নায়েক (৮২৬৯৫) মো. ওমর ফারুক আহত হন। সরকারি কাজে বাঁধা দেওয়া ও বিজিবির উপর হামলার ঘটনায় জকিগঞ্জ ব্যাটলিয়নের জৈন্তাপুর রাজাবাড়ী বিওপির হাবিলদার (৬৪৭৪৭) কামাল হোসেন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ২৫/৩০ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-১৮, তারিখ : ২১-১-২০২৬)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিজিবির উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করার পর প্রাথমিক তদন্তপূর্বক মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলমান আছে।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed