সিলেটে বিএনপির ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করেছে দলটি। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়াননি তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতৃবৃন্দরা হলেন, সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু মামুন), উপদেষ্টা (বহিস্কৃত) সিলেট জেলা বিএনপি, সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি, মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি,. হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed