Main Menu

সারাদেশের বিদ্রোহীদের বহিস্কার করলো বিএনপি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগসহ সারা দেশে বিএনপির সকল বিদ্রোহী প্রার্থীদের একযোগে বহিষ্কার করেছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও যেসব বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়াননি তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির সকল বিদ্রোহী প্রার্থীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন-

সিলেট বিভাগ

১. সুনামগঞ্জ-৩: আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি

২. সুনামগঞ্জ-৪: দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি

৩. সিলেট-৫: মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিস্কৃত) সিলেট জেলা বিএনপি

৪. মৌলভীবাজার-৪: মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি

৫. হবিগঞ্জ-১: শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি

ঢাকা বিভাগ

১. নারায়ণগঞ্জ-১: মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

২. নারায়ণগঞ্জ-২: মো. আতাউর রহমান খান আঙ্গুর – সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

৩. নারায়ণগঞ্জ-৩: অধ্যাপক মো. রেজাউল করিম- সদস্য জাতীয় নিবার্হী কমিটি বিএনপি।

৪. টাঙ্গাইল-১: এ্যড. মোহাম্মাদ আলী সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি

৫. টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা চেয়ারপারসন

৬. টাঙ্গাইল-৫: এ্যড. ফরহাদ ইকবাল, সাধারন সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি

Manual5 Ad Code

৭. নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি

৮. মুন্সিগঞ্জ-১: মো. মুমিন আলী, সদস্য মুন্সিগঞ্জ জেলা বিএনপি

৯. মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন, সদস্য সচিব মুন্সিগঞ্জ জেলা বিএনপি

রংপুর বিভাগ

১. দিনাজপুর-২: আ ন ম বজলুর রশিদ দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপি’র উপদেষ্টা।

২. দিনাজপুর-৫: এ জেড এম রেজয়ানুল হক, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

৩. নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ, সৈয়দপুর জেলা, বিএনপি।

রাজশাহী বিভাগ

১. নওগাঁ- ৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য , মহাদেবপুর উপজেলা বিএনপি

২. নাটোর-১: তাইফুল ইসলাম টিপু, সহ দপ্তর সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিএনপি

৩. নাটোর-১: ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য জেলা বিএনপি নাটোর।

(গতকাল প্রত্যাহারের সময় শেষ হওয়ার ১০ মিনিট পরে প্রত্যাহার পত্র জমা দিতে গিয়েছিল কিন্তু প্রত্যাহার পত্র গৃহীত হয়নি)

৪. নাটোর-৩: দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নাটোর

৫. রাজশাহ-৫: ইসফা খাইরুল হক শিমুল, সদস্য , পুঠিয়া উপজেলা বিএনপি

৬. রাজশাহ-৫: ব্যারিস্টার রেজাউল করিম, সহ সভাপতি লন্ডন জিয়া পরিষদ

৭. পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম- সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি

৮. পাবনা-৪: জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি

খুলনা বিভাগ

১. কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি।

২. নড়াইল-২: মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি

৩. যশোর-৫: এ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা

৪. সাতক্ষীরা-৩ ডা. শহীদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি

৫. বাগেরহাট-১: ইঞ্জি. মাসুদ, সদস্য, জেলা বিএনপি

৬. বাগেরহাট-৪: খায়রুজ্জামান শিপন, সদস্য, জেলা বিএনপি

বরিশাল বিভাগ

১. বরিশাল-১ আব্দুস সোবহান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি

২. পিরোজপুর-২ মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রথমিক সদস্য

ময়মনসিংহ বিভাগ

৪. কিশোরগঞ্জ-১: রেজাউল করিম চুন্নু, সদস্য কিশোরগঞ্জ সদর থানা

৫. কিশোরগঞ্জ-৫: শেখ মজিবুর রহমান ইকবাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি

৬. ময়মনসিংহ-১: সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়া ঘাট উপজেলা বিএনপি

৭. ময়মনসিংহ-১০: এবি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি

৮. ময়মনসিংহ-১১: মো. মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি

৯. নেত্রকোনা-৩: মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি

১০. শেরপুর-৩ মো. আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য, সাবেক জেলা বিএনপি

ফরিদপুর বিভাগ

১. মাদারিপুর-১: লাভলু সিদ্দিকী, যুগ্ন-আহবায়ক মাদারিপুর জেলা বিএনপি।

২. মাদারিপুর-১: কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহবায়ক কমিটি।

৩. মাদারিপুর-২: মিল্টন বৈদ্য, সদস্য মাদারিপুর জেলা বিএনপি

৪. রাজবাড়ী-২: নাসিরুল হক সাবু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

৫. গোপালগঞ্জ-২: এম এস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি

৬. গোপালগঞ্জ-২: সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি

৭. গোপালগঞ্জ-৩: এ্যাড. হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি

Manual5 Ad Code

কুমিল্লা বিভাগ

১. ব্রাক্ষ্মণবাড়িয়া-১: এ্যাড. কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি, জেলা বিএনপি

২. ব্রাক্ষ্মণবাড়িয়া-৫: কাজী নাজমুল হোসেন তাপস, অর্থ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি।

৩. ব্রাক্ষ্মণবাড়িয়া-৬: কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য

৪. কুমিল্লা-২: ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব বাংলাদেশ

৫. কুমিল্লা-৭: আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি

Manual7 Ad Code

৬. চাঁদপুর-৪: এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি

চট্টগ্রাম বিভাগ

১. চট্টগ্রাম-১৪: এড: মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি

Manual5 Ad Code

২. চট্টগ্রাম-১৪: শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল

৩. চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি

৪. নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান, সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি

৫. নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য

৬. নোয়াখালী-৬: ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য নোয়াখালী জেলা বিএনপি

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় বিএনপি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code