মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার মিরপুরের পীরেরবাগ এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া সহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পীরেরবাগের ৬০ ফুট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, বিকেলে কয়েকজন নারী পীরেরবাগ এলাকার একটি বাসায় গিয়ে ভোটের প্রচার শুরু করেন। তাঁরা নিজেদের জামায়াতের কর্মী পরিচয় দিয়ে ভোটের প্রচার চালান জানার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান। একপর্যায়ে চার নারীকে আটকে রাখা হয়।
খবর পেয়ে আটকে পড়া নারীদের উদ্ধার করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা ঘটনাস্থলে এলে স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। বেশ কয়েকজন আহত হন।
ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, মাগরিবের নামাজের পর জামায়াত ইসলামী ও বিএনপির দুই গ্রুপের মধ্যে ভোটারদের এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ ও স্লোগান দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
মিরপুরের জামায়াত নেতা রাকিবুল ইসলাম বলেন, মিরপুর আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নারী নেত্রীদের আটকে রেখে নির্যাতন করে। পরে তাদের উদ্ধার করতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদের ওপর হামলা করে বিএনপির সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নারী নেতাকর্মীদের উদ্ধার করে।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed