Main Menu

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ১০টি নৌকা ধ্বংস, তিন ট্রাক বালু আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকী নৌকা ধবংস, বালু ভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।

২০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্ব জৈন্তাপুর উপজেলার চার নম্বার বাংলা বাজারস্থ রাংপানি নদীতে প্রশাসনের স্থায়ী নিষেদাজ্ঞা জারী থাকার পরও বালু খেকু চক্রের সদস্যরা ফসলী জমি বিনষ্ট করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। তারই প্রেক্ষিতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১০টি বারকী নৌকা করাত মেশিন দ্বারা ধ্বংস করেন। এছাড়া অবৈধ ভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ৩টি ট্রাক আটক করে নিয়ে আসেন।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন ৪৮ বিজিবির সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম।

অভিযান পরিচালনাকারী সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, আমরা নিয়মিত উপজেলা জুড়ে পরিবেশ আইনে অভিযান পরিচালনা করে আসছি। আজ রাংপানি নদীতে অভিযান পরিচালনা করে ১০টি বারকী নৌকা ধ্বংস ও বালু ভর্তি ৩টি ট্রাক আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed