Main Menu

সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ

Manual2 Ad Code

ধর্ম ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের এ সময়সূচি প্রকাশ করে।

Manual6 Ad Code

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় মুফতিদের সমন্বয়ে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

Manual3 Ad Code

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিনে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।

Manual8 Ad Code

এতে আরও জানানো হয়, ভৌগোলিক দূরত্বের পার্থক্যের কারণে ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

Manual5 Ad Code

এদিকে দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে আলাদাভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code