Main Menu

সিলেটে বিয়েতে এসে হাতি খাদে, উদ্ধার করল ফায়ার সার্ভিস

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে যাওয়া হাতিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খাদে পড়ে আহত হাতিকে চিকিৎসা প্রধান করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

চিকিৎসা শেষে হাতিটিকে মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে বন বিভাগ।

Manual3 Ad Code

রোববার (১৮ জানুয়ারি) দুুপরে ফায়ার সার্ভিসের সিলেটের আলমপুর স্টেশনের একটি দল খাদ থেকে হাতিটিকে উদ্ধার করে। এরআগে শনিবার রাতের কোন এক সময় হাতিটি দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার একটি খাদে পড়ে যায়।

ব্যক্তি মালিকানাধীন এই হাতিটিকে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটে ভাড়ায় পাঠিয়েছিলেন তার মালিক।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা থেকে আসা ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। যদিও ট্রেনের সাথে হাতির ধাক্কা লাগার ব্যাপারে নিশ্চিত নয় রেল স্টেশন কর্তৃপক্ষ।

রোববার সকালে স্থানীয়রা হাতিটিকে খাদে দেখতে পান। এরপর ফায়ার সার্ভিস, পুলিশ, বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে বেলা ৩টার দিকে হাতিটিকে খাদ থেকে উদ্ধার করে।

Manual2 Ad Code

দুর্ঘটনার ফলে হাতিটির পেছনের দুই পা আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া দীর্ঘক্ষণ খাদের কাদাজলে থাকায় হাতিটি নিস্তেজ হয়ে পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাণিসম্পদ অধিপ্তরের কর্মকর্তারা।

হাতির চিকিৎসায় যুক্ত থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োজলি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ বলেন, খাদ থেকে তোলার পর হাতিটি একেবারে নিস্তেজ ছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন নড়াছড়া করছে। আমরা কিছু ওষুধ ও স্যালাইন দিয়েছি। তবে আঘাত লেগে হাতিটির পেছনের দুটি পা বড় ধরণের ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো সুস্থ হতে আরও অনেক সময় লাগবে।

তিনি বলেন, আঘাতের ধরণ দেখে ও স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, ট্রেনের ধাক্কায়ই হাতিটি খাদে পড়ে যায়।

Manual4 Ad Code

তবে সিলেট রেল স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, হাতিটি ট্রেনের ধাক্কায়ই খাদে পড়েছে কী না তা নিশ্চিত নই। আমরা এরকম কোন আলামত পাইনি। ওই এলাকায় পাশপাশি বাস ও ট্রেনের লাইন রয়েছে।

Manual8 Ad Code

প্রাথমিক চিকিৎসা শেষে হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, হাতিটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর এর মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, এই হাতিটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম নামে এক ব্যক্তির। তিনি সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাতিটিকে শনিবার রাতে ভাড়ায় সিলেট পাঠিয়েছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code