সিলেট-১ আসনে আপিলে প্রার্থীতা ফিরে পেলেন এনসিপির এহতেশাম
বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনে আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশাম হক।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এরআগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
আপিলে মনোনয়ন বৈধ হওয়ার তথ্য নিশ্চিত করে এহতেশাম বলেন, নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ হওয়ার মাধ্যমে প্রমাণিত হলো সিলেটের রিটার্নিং কর্মকর্তা আমার সাথে অবিচার করেছিলেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ দলীয় জোটের সাথে সমঝোতার মধ্যমে এনসিপি ২৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আরও কয়েকটি আসনে এনসিপি থেকে প্রার্থী দেওয়া হবে। সিলেট-১ নিয়েও আমি আশাবাদী।
এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম দলটির নির্বাচনী ইশতেহার কমিটির প্রধান। দ্বৈত নাগরিত্ব ইস্যুতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম গত ৪ জানুয়ারি যাছাইবাছাই কালে এহতেশাম হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
এরপর ৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেন এহতেশাম হক।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed