সিলেটে শিলং তীর জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নগরীর কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিলং তীর জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ।
রোববার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (১৭ জানুয়ারি) বিকাল পৌণে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, তারা শিলং তীর জুয়াড়ী।
গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ সুরমা থানার লালাবাজারের এপলো মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম (২০), গোটাটিকর গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে আঃ কাদিও (৪৫), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার দাউরাই গ্রামের এলাজ মিয়ার ছেলে মো. সোলাইমান (২০)।
তাদের বিরুদ্ধে নন এফআইআর মামলা (নং ২৮/১৮/১/২৬) দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed