সিলেটে শাপলা কোচিং সেন্টারের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মানিকপীর রোডস্থ ঐতিহ্যবাহী শাপলা কোচিং সেন্টার ১৯৮৬ সাল থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি শুক্রবার নগরীর খান অডিটোরিয়ামে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শাপলা কোচিং সেন্টার পরিবারের সহ-সভাপতি লিটন আহমদ জুম্মান’র সঞ্চালনায় ও সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম আব্দুল্লাহ আল মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দয়া নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের উচিত মানবতার এই সেবায় এগিয়ে আসা। এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি আরও বলেন, শাপলা কোচিং সেন্টারের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতা থেকে যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, প্রচার সম্পাদক রহিমা, সমাজকল্যাণ সম্পাদক সানজিদা খানম সামিয়া, শাহরিয়ার নাজিম খলিল প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানাRead More
সিলেটে বাস টার্মিনাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed