হবিগঞ্জে এক বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের পইল গ্রামে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। মেলায় আসা সবচেয়ে বড় মাছ বাঘাইড় মাছের দাম হাঁকা হচ্ছে ২ লাখ ৫০ হাজার টাকা। ২০৭ বছর ধরে চলা মাছের মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ছোট বড় সব ধরনের দেশি প্রজাতির মাছ।
এছাড়া শিশুদের খেলনা, কৃষি উপকরণ, শাক-সবজিও মেলায় স্থান পায়। শিশুদের বিনোদনের জন্য মেলায় রাখা হয় নাগরদোলা, ট্রেনসহ নানান খেলার উপকরণ। তবে এবার বাহারি ধরনের মাছ ও হাজারো দর্শক ক্রেতার ভিড়ে পইলের মাছের মেলা সেজেছে নতুন রূপে।
মেলায় এ বছর প্রায় দেড়মণ ওজনের সবচেয়ে বড় বাঘাইর মাছটি নিয়ে এসেছেন জেলার বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুল আজিজ। তিনি জানান, মাছটি তিনি কুশিয়ারা নদী থেকে ধরেছেন। মাছের দাম হাঁকাচ্ছেন ২ লাখ ৫০ হাজার টাকা। তবে যদি উপযুক্ত দাম না পান তবে তিনি মাছটি বিক্রি করবেন না। ইতোমধ্যে মাছটির দাম এক লাখ টাকার উপরে অনেকে বলেছেন।
মেলার আয়োজক কমিটির উপদেষ্টা মহরম আলী জানান, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তাদের। চাঁদাবাজি ও কোনো ধরনের খারাপ কাজ যেন এখানে স্থান না পায় সে জন্য সার্বক্ষণিক নজরদারি করছেন স্বেচ্ছাসেবীরা। পূর্বপুরুষদের ঐতিহ্য এ মাছের মেলা দেখে খুশি দর্শনার্থীরাও।
তিনি বলেন, এ মেলা আমাদের ঐতিহ্য। মেলাকে ঘিরে আমাদের গ্রামে প্রতিটি বাড়িতে ঈদের আমেজ দেখা দেয়। বিভিন্ন স্থান থেকে আত্মীয় স্বজনরা আসেন। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন মেলায় মাছ কিনতে। লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
স্থানীয়রা জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন পালের জন্মভূমি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রাম। এখানে ২ শতাধিক বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রতিবছর পৌষ মাসের ৩০ তারিখ এ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিবছর দিনব্যাপী এ মেলা হলেও গত কয়েক বছর ধরে তা দুদিনব্যাপী হচ্ছে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed