ফেঞ্চুগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৫ বছর। পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে এ কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার কায়েস্তগ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মেয়েটি পাশের বাড়ির সামনে একটি গাছের ডালের সাথে উড়না দিয়ে ফাঁস নেয়। মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন মেয়েটির লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক ও ব্যক্তিগত কারণে মানসিক হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed