শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেট নগরীতে পদযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা, ইনকিলাব মঞ্চের মুখপত্র, বিপ্লবী শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে সিলেট নগরীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মদন মোহন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে লামাবাজার থেকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে এ পদযাত্রা শেষ হয়। পরে এক সমাবেশে শিক্ষার্থীরা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।
পদযাত্রায় হাদি হত্যার বিচার চেয়ে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন স্লোগানে প্ল্যাকার্ড হাতে হাদি হত্যার বিচার চাওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, সরকারি মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ হাবিব রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের তানভীর ইসলাম তানিম, হেডওয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আল আমিন আহমেদ ইমন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. ফারুক কাজী, দক্ষিণ সুরমা সরকারি কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed