জৈন্তাপুরে সারীনদীতে অবৈধ বালু উত্তোলনে ১৫ হাজার টাকা জরিমানা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সংলগ্ন সারীঘাট দক্ষিণপাড় বেদে বস্তি নামক ভাঙন কবলিত এলাকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা অভিযান পরিচালনা করেন।
অভিযানে অবৈধ বালু উত্তোলনে কাজে জড়িত ৩ জন শ্রমিক সহ ১ টি ট্রাক আটক করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দেন শ্রমিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ সুরক্ষার স্বার্থে যেকোন ধরনের অবৈধ বালু মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত আছে। সরকারি আইন লঙ্ঘন করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার না করে, তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed