Main Menu

জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ জানুয়ারি দুপুর ১২টায় ‘মার্চ টু ইসি’ ও স্মারকলিপি প্রদান এবং পরদিন ১৪ জানুয়ারি বিভাগীয় শহরে ‘মার্চ টু বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়’ (স্মারকলিপি)।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক প্লাবন তারেক, মুখ্য সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সংগঠনের অন্যতম সংগঠক এবি জুবায়ের, সংগঠক ইসরাফিল ফরাজী এবং সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (মুন্সি বোরহান মাহমুদ) উপস্থিত ছিলেন।

এর আগে, আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টি (আনিসুল ইসলাম মাহমুদ), জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে গত ৬ জানুয়ারি হাইকোর্টে রিট করা হয়ে।

জুলাই-ঐক্যের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদের করা রিটের পরিপ্রেক্ষিতে উল্লেখিত দলের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে ওইসব প্রার্থীর প্রার্থিতা বাতিল প্রশ্নেও রুল জারি করেছেন আদালত।

 

Share





Related News

Comments are Closed