হবিগঞ্জে বাস চাপায় অটোরিকশা চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সাজু মিয়া (২২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু বাহুবল উপজেলার বানিয়েগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজু মিয়া তার অটোরিকশা নিয়ে উপজেলার হাফিজপুর এলাকা থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাজু মিয়ার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed