হবিগঞ্জে ১ হাজার শীতার্তের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ১ হাজার অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।
রবিবার (১১ জানুয়ারী) সকালে হবিগঞ্জ আধুনিক জেলা স্টেডিয়ামে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন।
এসময় সিলেট অঞ্চলের অন্যান্য উর্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী জানায়, বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের প্রয়োজনে জনকল্যাণমুলক ও মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা অব্যাহত রাখবে।
Related News
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেRead More
হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিনRead More



Comments are Closed