আরও ৮ নেতাকে দলে ফিরালো বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি আবার আট নেতাকে দলের সদস্যপদে ফিরিয়ে নিয়েছে। তাদের মধ্যে চারজন সিলেট ও সুনামগঞ্জ বিএনপি-দলীয় নেতাও রয়েছেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে এই নেতাদের আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের লিখিত আবেদন এবং দলের সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
প্রত্যাহারকৃত নেতাদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলাধীন বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ ও সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার।
এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুখলেসুর রহমান বুলু ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলমের পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ নেতাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদে পুনঃসংযোজনের মাধ্যমে দলের শৃঙ্খলা ও ঐক্য দৃঢ় করা হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed