জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযানে ২০ হাজার ঘনফুট বালু জব্দ, ৫০টি নৌকা ধ্বংস
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের টাস্কফোর্স অভিযানে অবৈধ ভাবে উত্তোলনকৃত ২০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়েছে।
১১ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলার চার নম্বর বাংলা বাজারের রাংপানি নদীর বালু মহালে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব সহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্য এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ হাজার ২৯ ঘনফুট বালু জব্দের পাশাপাশি বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৫০টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে পানিতে ডুবিয়ে দেয়া হয়। পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী জব্দ করা বালু স্পষ্ট নিলাম দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বালু জব্দ ও বারকী নৌকা ধ্বংস করা হয়েছে। পরিবেশের সুরক্ষায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed