সিলেটে ৩০ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ৩০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করে। একই অভিযানে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজার সদর থানাধীন কাশিনাথ রোড এলাকার আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) এবং একই থানার কাচরিবাজার এলাকার মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে তার বাবা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল শুভ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেন।
বুধবার (৭ জানুয়ারি) সকালে এ তথ্যটি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিখোঁজের পরপরই পুলিশ তৎপরতা শুরু করে এবং সফলভাবে ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed