অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে জৈন্তাপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অতিরিক্ত দামে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টা হতে ৩টা পর্যন্ত জৈন্তাপুর থানার সামনে ও চাঙ্গিল বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব।
এ সময় সাথে ছিলেন ভুমি অফিস অফিসার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সদস্যরা। অভিযানে অতিরিক্ত দাম আদায়ের তথ্য পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে ৬হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব বলেন, প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করে বলা হয়, ভবিষ্যতে ভোক্তাদের নিকট এলপিজি সিলিন্ডার সহ সকল পণ্যের প্রকৃত মূল্য অনুযায়ী বিক্রয় করা, ক্যাশ মেমো সংরক্ষণ করা ও অতিরিক্ত টাকা নেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এই নিদর্শনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সঠিক মূল্য ও সেবা নিশ্চিত করা হবে।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed