Main Menu

সিলেটের ভার্থখলা থেকে ৩ জুয়াড়ী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তাকৃতরা শীলং তীরজুয়াড়ী।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিনব্রিজের দক্ষিণ পাড়ে ভার্থখলা এলাকায় শীলং তীর জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের শ্রীপুর থানার শ্রীপুর উত্তর এলাকার মৃত হাফিজ মিয়া ও দোলেনা বেগমের ছেলে ও বর্তমানে নগরীর ভার্থখলা এলাকার এ ব্লকের বাসিন্দা মনির হোসেন (৩৪), হবিগঞ্জের নবীগঞ্জ থানার জালালসাপ এলাকার মৃত ইদ্রিছ আলী ও মৃত ফুলেছা খাতুনের ছেলে ও বর্তমানে নগরীর কোতোয়ালী থানাধীন জল্লারপাড় এলাকার বাসিন্দা কালা মিয়া (৬০) ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বালুচর সরকার বাড়ির মৃত কালা মিয়া ও হাসু বেগমের ছেলে, বর্তমানে নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রশিদ মঞ্জিলের বাসিন্দা মো. জসিম উদ্দিন (৩০)।

তাদের সবার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed