সিলেটে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে স্বপ্না বেগম (৩০) নামের এক নারীকে আটক ককরেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্বপ্না বেগম (৩০)কে আটক করেছে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃত স্বপ্না বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed