Main Menu

জামায়াত আমিরের সম্পদ দেড় কোটি টাকা, রয়েছে ১০ ভরি স্বর্ণ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা এবং স্বর্ণ রয়েছে ১০ ভরি। সোমবার ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।

নির্বাচনি হলফনামা অনুযায়ী, ডা. শফিকুর রহমানের নামে ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। পেশা হিসেবে তিনি চিকিৎসক বলে উল্লেখ করেছেন। তার মালিকানায় দুই লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী রয়েছে।

Manual5 Ad Code

হলফনামায় আরও জানানো হয়, বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে তার বিনিয়োগের পরিমাণ ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলেও উল্লেখ করেছেন।

Manual6 Ad Code

ডা. শফিকুর রহমানের নামে ২ একর ১৭ শতক কৃষিজমি রয়েছে, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার হাতে থাকা সম্পদের পরিমাণ ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় তিন লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

Manual5 Ad Code

এদিকে ২৯ ডিসেম্বর সোমবার ঢাকা-১৫ আসনের জন্য জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

Manual8 Ad Code

মনোনয়নপত্র দাখিলের সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে মাওলানা আবদুল হালিম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। শহিদ হাদি ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডা. শফিকুর রহমান।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code