ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের আমির
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-১৫ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আমির ডা. শফিকুর রহমানের পক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও দলটির সিনিয়র নেতারা।
এ সময় এহসানুল মাহবুব জুবায়ের জানান, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দৃঢ় করতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি বলেন, আমরা সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করি। এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করা আমাদের দায়বদ্ধতা। বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে ইসিতে।
এর আগে একই আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগরের যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।
এদিন আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed