সিলেটে তিন হাজার বিঘা জমিতে প্রবাসী পল্লী তৈরির কাজ চলছে: ডিসি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ‘সিলেট শহরে ৩ হাজার বিঘা জমিতে প্রবাসী প্ললী তৈরির কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে তা দৃশ্যমান করার চেষ্টা চলছে।’
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিশেষ সেই পল্লীতে প্রবাসীদের জন্য সকল বিশেষ ব্যবস্থা থাকবে। তারা যেনো সেখানে নিরাপদে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন তার প্রচেষ্টা থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া উপস্থিত সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এছাড়া বিশ্বের ১২ টি দেশ থেকে আসা প্রবাসীরা তাতে অংশ নেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed