র্যাবের অভিযানে দুটি পাইপগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাক্ষণবাড়িয়া থেকে আরও দুটি পাইপগান উদ্ধার করেছে র্যাব-৯।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
তারা জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় পাইপগান দুটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আটক করা সম্ভব হয়নি।
পরে একটি জিডি দায়ের করে পাইপগান দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে র্যাব-৯ সদস্যরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে ৩০টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটোর, ১টি সাইন্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ২০টি এয়ারগান উদ্ধার করেছে।
Related News
স্কুলের আবাসিক হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকেRead More
ভাগনের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দেশে ফিরে প্রবাসীর আত্নহনন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে দূর সম্পর্কের ভাগনের সঙ্গে স্ত্রীর পালিয়ে বিয়েRead More



Comments are Closed