শাবিপ্রবিতে ভর্তিতে ৭৫ হাজার শিক্ষার্থীর আবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেছেন ৭৫ হাজার ২৩জন শিক্ষার্থী।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভর্তি পরীক্ষার আবেদন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এ ও বি এবং এ২ (সাব-ইউনিট, আর্কিটকেচার) ইউনিটে মোট ৭৫ হাজার ২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ভর্তি কমিটির তথ্য মতে, এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ জানুয়ারী ও বি ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এবার সিলেট ও রাজধানী ঢাকার নির্ধারিত কেন্দ্রসমূহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৮০ এর মধ্যে), ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ-এর যোগফলকে ২ দ্বারা এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে ১.৬ দ্বারা গুণ করে সর্বমোট ১০০ নম্বরের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
নির্দেশিকা অনুযায়ী, এ বছর ১ হাজার ৫৬৬ আসনে ভর্তি নেবে শাবিপ্রবি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫ আসন ও ‘বি’ ইউনিটে ৫৮১ আসন। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর মধ্যে ‘এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন।
Related News
সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমRead More
এইচএসসিতে পুনর্মূল্যায়নেও ফেল, সম্পূরক পরীক্ষার সুযোগ থাকছে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ারRead More



Comments are Closed