Main Menu

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসীদের সম্মাননা প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বাংলাদেশ। এ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে সরকার এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব আব্দুল নাসের খান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলারব আহ্ববান জানান তিনি। সেজন্য জমি, কাগজপত্র, নিরাপত্তা সহ সকল ভোগান্তি দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এরআগে, গত ২০ দিনে ৫৮২টি আবেদন জমা পড়েছিলো। এরমধ্যে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন বিভিন্ন দিক পর্যালোচনা করে ১০৩ জনকে সম্মাননা প্রদান করেছে।

জানা যায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। ক্যাটাগরির মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন। সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম। বিশ্বের ১১টি দেশ থেকে আগত প্রবাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রবাসী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শনিবার সকাল ১০টায় নগরীর ক্বিন ব্রিজ থেকে র‍্যালিটি শুরু হয়ে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে শেষ হয়। র‍্যালিতে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সফল প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রবাসী সম্মাননা অনুষ্ঠান প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ আরও জোরদার করবে।

Share





Related News

Comments are Closed