Main Menu

যুক্তরাজ্যের ‘গ্রেট স্কলারশিপ’-এ বাংলাদেশিদের সুযোগ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। ব্যয় বেশি হলেও শিক্ষাবৃত্তি সে পথ সহজ করে। এমনই একটি সুযোগ- ‘গ্রেট স্কলারশিপ’। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্য সরকারের ‘গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন’ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় পরিচালিত গ্রেট স্কলারশিপের আওতায় আগামী শিক্ষাবর্ষে ১৪০টির বেশি বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক বছরের স্নাতকোত্তর কোর্সে পড়াশোনার সুযোগ পাবেন।

এই স্কলারশিপের জন্য বাংলাদেশসহ মোট ১৮টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, মিসর, ফ্রান্স, ঘানা, ভারত, গ্রিস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইতালিসহ আরও কয়েকটি দেশ। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদন সময়সীমা ভিন্ন হতে পারে; তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শর্ত ও সময়সূচি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সুযোগ-সুবিধা:

Manual3 Ad Code

২০২৬–২৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপে ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৯০০ টাকা (২২ ডিসেম্বরের বিনিময় হার অনুযায়ী)।

আবেদনের যোগ্যতা:

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে এবং প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে।

Manual2 Ad Code

যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের নির্ধারিত ইংরেজি ভাষা দক্ষতার শর্ত পূরণ করতে হবে।

গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যুক্ত হয়ে অভিজ্ঞতা শেয়ার করার মানসিকতা থাকতে হবে।

ব্রিটিশ কাউন্সিল ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বজায় রেখে গ্রেট স্কলারশিপের দূত হিসেবে কাজ করতে হবে।

ভবিষ্যতে গ্রেট স্কলারশিপ অ্যালামনাই হিসেবে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Manual1 Ad Code

আবেদন প্রক্রিয়া:

গ্রেট স্কলারশিপ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। একই ওয়েবসাইট থেকে পছন্দের বিশ্ববিদ্যালয়ের লিংকে গিয়ে ভর্তি ও বৃত্তির শর্তাবলি জেনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code