কানাইঘাটে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের রাস্তা নির্মাণে অনিয়ম এবং ভুল স্থানে প্রকল্প বাস্তবায়নের অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামবাসী এ স্মারকলিপি প্রদান করেন।
গ্রামবাসীর অভিযোগ, কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের বুরহান উদ্দিন রোড থেকে লালারচক গ্রামের রাস্তা নির্মাণ প্রকল্প (আইডি: ৬৯১৫৯৫০৩৪) গ্রামীণ উন্নয়ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু অনুমোদিত নকশা ও উচ্চ অ্যালাইনমেন্টকে উপেক্ষা করে রাস্তাটি অন্য স্থানে নির্মাণ করা হচ্ছে। এতে প্রকল্পের প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরকারি অর্থের অপব্যবহার হতে পারে।
গ্রামবাসী অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড সদস্য ওলিউর রহমান অনুমোদিত নকশা উপেক্ষা করে ভিন্ন স্থানে রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন চেয়ারম্যানকে সম্পূর্ণভাবে পাশ কাটানো হয়েছে। সার্ভে, নকশা এবং বাস্তবায়ন সংক্রান্ত কোনো তথ্য ইউনিয়ন চেয়ারম্যানের কাছে দেওয়া হয়নি। উপজেলা এলজিইডি অফিসেও সঠিক তথ্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে গ্রামবাসী ও চেয়ারম্যান পূর্বেই উপজেলা নির্বাহী অফিসারের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে কোনো তদন্ত দল পাঠানো হয়নি, কাজ স্থগিত হয়নি এবং অনুমোদিত অ্যালাইনমেন্ট যাচাই করা হয়নি। ফলে প্রকল্পটি ভুল স্থানে বাস্তবায়িত হওয়ার ঝুঁকি বেড়ে গেছে।
গ্রামবাসীর আবেদন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে সরেজমিন পরিদর্শন ও একটি নিরপেক্ষ তদন্ত দল পাঠানো হোক। যাতে প্রকল্পের অনুমোদিত অ্যালাইনমেন্ট ও সার্ভে সংক্রান্ত অসামঞ্জস্য নিরীক্ষণ করা যায় এবং যারা সরকারি প্রকল্পকে ভুল পথে পরিচালিত করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
Related News
সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২Read More
সিলেটে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেফতার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চারRead More



Comments are Closed