গোলাপগঞ্জে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত চারটি হত্যা মামলা ও দুটি আহত মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা অপু আহমদ বদই (৩৫) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপু আহমদ বদই গোলাপগঞ্জ শহরের আলোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী এলাকার মৃত পাখি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অপু আহমদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া চারটি হত্যা মামলা ও দুটি আহত মামলার পাশাপাশি একটি মাদক মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা, একটি নারী ও শিশু নির্যাতন মামলা এবং পাঁচটি অন্যান্য ধারার মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৪টি নিয়মিত মামলা চলমান রয়েছে।
গ্রেফতারের এ তথ্যটি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed