জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারী হতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন ও নদীর তীরবর্তী পাড় রক্ষায় উপজেলা প্রশাসন টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার চারনম্বার বাংলা বাজার সংলগ্ন বালু ও পাথর ড্রাম্পিং সাইটে সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসনের জারী করা কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে রাংপানি নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন কাজে জড়িত থাকার দায়ে আলমগীর ও আব্দুল হক নামের দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় ১ মাস ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে কেন্দ্রি গ্রামের নদী তীরবর্তী এলাকায় বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত কৃষি জমি এলাকা পরিদর্শন করে রাংপানি নদী ও নদীর তীরবর্তী এলাকা হতে কোন প্রকার বালু উত্তোলন, আহরণ, ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারী করে বালু উত্তোলন বন্দ করতে লাল নিশানা স্থাপন করা হয়।
টাস্কফোর্সের অভিযান চলাকালে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দানকারী সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, ফসলী জমির ভাঙন কবলিত অংশ সহ রাংপানি নদীতে সম্পূর্ণ ভাবে বালু উত্তোলন বন্ধ রাখতে লাল নিশানা স্থাপন করা হয়েছে। উল্লেখিত নদীর কোন অংশ হতে পুনরায় বালু উত্তোলনের খবর পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রশাসনের পক্ষ হতে কারা এই কাজে জড়িত তাদের একটি তালিকা করা হচ্ছে। উপজেলার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Related News
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More
লক্ষণাবন্দে প্রবাসী কল্যাণের উদ্যোগে একটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের অর্থায়ন ও সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দRead More



Comments are Closed