ইন্দোনেশিয়ায় মহাসড়কে বাস উল্টে নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তা যাচ্ছিল। এক হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে বাসটি অতিরিক্ত দ্রুতগতিতে পৌঁছানোর সময় সড়কের সঙ্গে সংঘর্ষের ফলে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মরদেহগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।
ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যেখানে পুরোনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন অমান্য করাকে প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়।
Related News
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানাRead More
৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের একটিRead More



Comments are Closed